বিডিএফ প্রমুখ প্রদীপ দত্তরায়কে সম্মানিত করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন

< 1 - মিনিট |

এই সম্মাননা তিনি বরাক উপত্যকার একাদশ ভাষাশহিদদের প্রতি উৎসর্গ করেন

অজিত দাস

শিলচরঃ বিডিএফ প্রমুখ তথা বিশিষ্ট আইনজীবী, সাহিত্যিক ও সমাজসেবী প্রদীপ দত্তরায়কে বিশেষ সম্মাননা প্রদান করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন । এই সম্মাননা তিনি বরাক উপত্যকার একাদশ ভাষাশহিদদের প্রতি উৎসর্গ করেন।

বরাক উপত্যকার ইতিহাস, ঐতিহ্য ও আর্থসামাজিক উন্নয়নে প্রদীপ দত্তরায়ের অবদান অনস্বীকার্য। আকসার প্রতিষ্ঠাতা হিসেবে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকার ফলেই বরাকবাসী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি, গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন।

উপত্যকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে একাধিক গ্রন্থ রচনা ছাড়াও বরাকের বাঙালিদের উপর আঘাত এলে সর্বাগ্রে এগিয়ে এসেছেন তিনি। উপত্যকার আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে বহুবার সরব হয়েছেন। তাঁর কর্মকাণ্ড ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও বহু তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসছে।

সংবর্ধনা প্রদানের সময় বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রদীপ দত্তরায়ের নীতি-আদর্শ ও কর্মনিষ্ঠা তাঁদের পথচলাকে আরও গতিশীল করবে। অন্যদিকে প্রদীপ দত্তরায় আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন ও বাংলা ভাষা রক্ষার সংগ্রামে অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, বরাকের ১১ ভাষাশহিদের রক্তক্ষয়ী আন্দোলন থেকেই অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলনেরই ফল আজ বরাক উপত্যকার মানুষ একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিকার পেয়েছে।বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান তাঁদের গর্বের বিষয় বলে মন্তব্য করেন সংগঠনের সদস্যরা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news