বিজেপি সরকারের আমলেই চা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন যোজনা হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিধায়ক মিহির
অজিত দাস
উধারবন্দ : মঙ্গলবার কুম্ভীরগ্রাম চা বাগানে রাস্তার কাজের শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এ উপলক্ষ্যে বাগান নাচঘরে এক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, উধারবন্দের চা বাগানগুলোর উন্নয়ন শুরু হয়েছে ২০১৬ সাল থেকে। বিজেপি সরকারের আমলেই চা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন যোজনা হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিধায়ক মিহির।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উধারবন্দের জেলা পরিষদ সদস্য রোহিত সিং, শালগঙ্গা জেলা পরিষদ সদস্যা দ্বীপ্তি শুক্লবৈদ্য, সংশ্লিষ্ট বিভাগীয় ইন্জিনিয়ার সুমন দাস, কুম্ভা জিপির সভানেত্রী মামনী তাতি সহ অনেকেই। উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি, বাগান পঞ্চায়েত, বিজেপি কর্মীরা সহ স্থানীয় জনগণ। উল্লেখ্য এই রাস্তার কাজের জন্য আর আই ডি এফের অধীনে ৯০ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার।
Promotional | North East Integration Rally


