মালবাজারে তড়িদাহত হয়ে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু

< 1 - মিনিট |

বন কর্মীরা টহল দেবার সময় রাস্তার পাশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন । এরপর ঘটনা স্থলে হাজির হন তারঘেরা বন দফতরের আধিকারিকরা । মরা হাতি দেখতে এলাকায় ভিড় জমে যায় । হাতিটির শুঁড় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পুড়ে গেছে ।

কে আর সি টাইমস ডেস্ক

আবার এক পুরুষ হাতির মৃত্যু হল মালবাজারে । মালবাজার মহকুমার তারঘেরা রেঞ্জের চিরাভিজা সেতুর কাছে জঙ্গল এলাকার ঘটনা। বন দফতর সূত্রে জানা গেছে, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এই পূর্ন বয়স্ক পুরুষ হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন তারঘেরা রেঞ্জের বন কর্মীরা ।


জানা গেছে, বুধবার রাতের দিকে এই দাঁতাল হাতিটি তারঘেরার এক জঙ্গল থেকে রাজ্য সড়ক পার করে অন্য আর একটি জঙ্গলে যাবার সময় রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সংস্পর্শে আসে ওই হাতিটি শুঁড়। বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার পরেই ঘটনাস্থলে লুটিয়ে পরে ওই হাতিটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির।


বন কর্মীরা টহল দেবার সময় রাস্তার পাশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন । এরপর ঘটনা স্থলে হাজির হন তারঘেরা বন দফতরের আধিকারিকরা । মরা হাতি দেখতে এলাকায় ভিড় জমে যায় । হাতিটির শুঁড় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পুড়ে গেছে । অবিলম্বে জঙ্গলের ভেতর দিয়ে বিদ্যুৎ দফতরের যে হাইভোল্টেজ তার গেছে সেই সব তারের উচ্চতা বাড়ানোর নির্দেশ দিয়েছে বন দফতর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *