আগামীতেও এইভাবে আরো অসুস্থ রোগীদের চিকিৎসার মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ প্রদান করা হবে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শুক্রবার বিকেলে শিলচর বিজেপি জেলা কার্যালয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৬৭ জন অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ১৬ লক্ষ ৯০ হাজার টাকার চেক তুলে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়।বক্তব্যে দীপায়ন চক্রবর্তী বলেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যের ডাঃহিমন্ত বিশ্বশর্মা মহাশয়ের সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের উপর গুরুত্ব রেখে সমানভাবে কাজ করে যাচ্ছেন, বিগত দিনেও এই অঞ্চলের দুঃস্থ রোগীদের চিকিৎসার মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে এবং আগামীতেও এইভাবে আরো অসুস্থ রোগীদের চিকিৎসার মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ প্রদান করা হবে,শেষে উপস্থিত অসুস্থ রোগীদের সু-স্বাস্থ্য কামনা করেন বিধায়ক দীপায়ন।
সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাপুর মন্ডল বিজেপির সভাপতি জয়জ্যোতি দে, নিউ শিলচর মন্ডল বিজেপির সভাপতি দুলাল দাস, শিলচর ব্লক মন্ডল বিজেপির সভাপতি শ্যামল দেব, কাছার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদর্শন চৌধুরী, সঞ্জয় রায়, দেবাশীষ সোম সহ আরো অন্যান্যরা।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন
KRC TIMES | Promotional

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


