ভয়ানক চুরি ছাড়াও শনি বাবার দুটি হাট সহ মন্দিরের ভিতরে লন্ডভন্ড করে দিল চোরের দল
অজিত দাস
শিলচর : শনিবার সকাল ছয়টার দিকে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের শনি মন্দিরের ভয়ানক চুরির ঘটনা খবর এলাকায় ছড়িয়ে পড়ে এলাকায় টানটান উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশও এসে উপস্থিত হয় শনি মন্দিরে। শনি মন্দিরের পূজারী, কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন এ নিয়ে প্রায় পাঁচবার চুরি কান্ড সংঘটিত হয়েছে মন্দিরে। পুলিশের কাছে এজাহার জমা দেন প্রত্যেকবারই কিন্তু একবারও চোরকে পাকড়াও করতে সক্ষম হয়নি পুলিশ।
এবার পুলিশ প্রশাসনকে হুশিয়ার করে দেন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ যাতে যেমন করে হোক চোরকে পাকড়াও করতে হবে। শনি বাবার রুপার মুটুক পাদুকা, বেশ মোটা ওজনের রুপোর চেন ও দুটি সোনার চেন, দুটি সোনার চোখ সহ শালগ্রাম শিলা চুরি হয়। শনি মন্দিরের পূজারী খুব দুঃখ করে বলেন মন্দিরের সোনার গয়না চুরি হওয়ার থেকেও বেশি খারাপ লাগে শনি বাবার দুটি হাত ভেঙ্গে দেয় চোরের দল। এছাড়াও ঘট সহ মন্দিরের ভিতরে লণ্ডভণ্ড করে দেয় চোরের দল।

Know More – Apply Here


