রিপার মৃত্যু আত্মহত্যা বলে মনে হলেও দুই শিশুর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে
অজিত দাস
কাটিগড়া : মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির আবাসন এলাকা থেকে কাছাড়ের বরইতলি গ্রামের এক পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোক। মৃতরা হলেন রিপা দাস (২৪) ও তাঁর দুই কন্যা অর্পিতা দাস (৫) এবং পঞ্চমী দাস (৬ মাস)।
রবিবার দুপুরে খাবার শেষে কাজে বেরোনোর পর সন্ধ্যায় ফিরে এসে স্বামী অর্পণ দাস দেখতে পান স্ত্রী রিপা ঝুলন্ত অবস্থায় এবং দুই কন্যা মৃত। প্রাথমিকভাবে রিপার মৃত্যু আত্মহত্যা বলে মনে হলেও দুই শিশুর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
এদিকে রবিবার রাতে মৃতার বাবা রতন দাস জামাতা অর্পণ দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, দীর্ঘদিন ধরে তাঁর মেয়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রিপা বাবাকে ফোনে জানিয়েছিলেন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাবার কাছে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। এই ঘটনার পর গোটা বরইতলি গ্রাম ও কাটিগড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Promotional | North East Integration Rally



