মেট্রোর টানেলে জল ভরার জন্য পুরসভার সাহায্য চাইল কেএমআরসিএল

< 1 - মিনিট |

বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেলে ইতিমধ্যেই শেষ হয়েছে পাঁচিল তৈরির কাজ

কে আর সি টাইমস ডেস্ক

মেট্রোর বোরিং টানেলে জল ভরার কাজে এবার পুরসভার সাহায্য নিতে চায় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)|যদিও প্রাথমিক ভাবে নিজেদের বোরিং মেশিন দিয়েই জল ভরবে কেএমআরসিএল। তবে তাতে কাজ না হলে সেক্ষেত্রে পুরসভার সাহায্য নেবে তারা।

 বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেলে ইতিমধ্যেই শেষ হয়েছে পাঁচিল তৈরির কাজ| এবার জলের পাল্টা চাপ দিয়ে বের করে আনা হবে আগের জল। কেএমআরসিএল সূত্রের খবর, টানেলের ভেতরে যে পাঁচিল তোলা হয়েছে তার মাঝে দুরত্ব ১২ মিটার। যে চাপে জল ঢোকানো হবে তা প্রথম দেওয়াল সহ্য করতে না পেরে তা ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রে জলের চাপে প্রথম দেওয়াল ভেঙে গেলে দ্বিতীয় দেওয়াল পর্যন্তই ভরতে হবে জল। সূত্রের খবর, জল ভরার কাজের জন্য পুরসভার সাহায্য চেয়েছে কেএমআরসিএল । তবে পূর্বনিধারণ মতো ১০০ মিটারের বেশি জল ভরতে হবে| ১১২ মিটার এলাকা জুড়ে ভরা হবে জল। সেই মতই কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *