যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন

< 1 - মিনিট |

রংপুর মহাসড়কের জিরো পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

অজিত দাস

শিলচর : যথাযোগ্য মর্যাদায় শুক্রবার , ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন সকাল দশটায় রংপুরে মহাসড়কের জিরো পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজ্যের খাদ্য ও অসামরিক, বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ এবং বিজেপির কাছাড় জেলা কমিটি এবং অটল বিহারী বাজপেয়ী স্মৃতি রক্ষা কমিটির বরিষ্ঠ কর্মকর্তা।

পরে বাজপেয়ীর জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন তাঁরা। রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ , রাজ্যের মন্ত্রী কৌশিক ও প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অটল বিহারী বাজপেয়ী স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক নিত্য ভূষণ দে।

এদিন সকালে বাজপেয়ীর মূর্তিতে অন্যান্যদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক নীহার রঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বিজেপির কাছাড় জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায়, সহ সভাপতি অভ্রজিত চক্রবর্তী ও বিপ্লব কান্তি পাল, সম্পাদক সৌমিত্র কুমার দেব, অমিয় কান্তি দাস, পুলক দেব, রূপম নন্দী পুরকায়স্থ,মৃদুল মজুমদার প্রমুখ।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news