দুই পাচারকারী আটক
অজিত দাস
শিলচর : গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বৃহস্পতিবার ভোররাতে রংপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে শিলচর থানার অধীনস্থ রংপুর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাককে আটক করে, যার রেজিস্ট্রেশন নম্বর WB 29 B 1996। ট্রাকটি কলকাতা থেকে লামডিং–শিলচর রোড হয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে ৩৬টি ড্রাম উদ্ধার করে । প্রতিটি ড্রামে ছিল ৪টি করে কার্টুন, এবং প্রতিটি কার্টুনে ছিল ১৫০ বোতল করে ESKUF কফ সিরাপ। সবমিলিয়ে উদ্ধার হয়েছে মোট ২১,৬০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ।
এই ঘটনায় পুলিশ দুইজন ব্যক্তিকে আটক করেছে। তারা হলেন –
01. বাপি হালদার (৪৫), পিতা গোপাল হালদার,
গ্রাম – চরকতলা,
জেলা – উত্তর ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ)।
02. তাপস বিশ্বাস (৪২), পিতা অরবিন্দ বিশ্বাস,
গ্রাম – মামা ভাগিনা,
জেলা – উত্তর ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ)।
সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি জব্দ করা হয়েছে।
কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা জানিয়েছেন , উদ্ধারকৃত নিষিদ্ধ কফ সিরাপের কালোবাজারি মূল্য প্রায় ২.১৬ কোটি টাকা। তিনি বলেন ,প্রাথমিক তদন্তে জানা গেছে , এই অবৈধ মাদক পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে যুক্ত আরও চক্রের খোঁজে তদন্ত চলছে।
Promotional | North East Integration Rally



