অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষনার দাবি জানাল বিডিওয়াইএফ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : লাচিত সেনার সদস্যদের দ্বারা এনএসইউ আই রাজ্য সম্পাদক করিমগঞ্জের শুভজিত চক্রবর্তীকে শারীরিক নিগ্রহের প্রয়াস ধিক্কার যোগ্য, অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষনার দাবি জানাল বিডিওয়াইএফ। এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে বিগত দিনে একই ভাবে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এবং তাঁকেও লাচিত সেনার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে ।
তিনি বলেন যে শুভজিতের উপর এই ধরনের হামলার প্রয়াস থেকে এটা পরিস্কার যে আসামের শৌর্যের প্রতীক লাচিত বরফুকনের নামে আখ্যায়িত এই সংগঠন মোটেই গনতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয় কল্পার্ণব এদিন বলেন যে এই ধরনের বেআইনি পদক্ষেপের জন্য অবিলম্বে যাঁরা এই ধরনের ঘৃন্য কাজের উদ্যোগ নিয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং এই অগণতান্ত্রিক, কুখ্যাত সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
একই সাথে বরাকের কেউ যাতে গৌহাটিতে গিয়ে এইধরনের হেনস্থার শিকার না হন তাঁর সম্পুর্ন দায়িত্ব নিতে হবে সরকারকে। তিনি বলেন অন্যথা এনিয়ে বরাক জুড়ে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হবেন তাঁরা।

Know More – Apply Here


