কনাদ পুরকায়স্থ সমাজকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার আহ্বান জানান
অজিত দাস
তারাপুর : শিলচরের তারাপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটির প্যান্ডেল উদ্বোধন অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ , রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি এবং সাংসদ সুস্মিতা দেব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনাদ পুরকায়স্থ সমাজকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিকের বর্জ্য পদার্থ যথাযথভাবে ব্যবহার ও পুনর্ব্যবহার করলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব।


