তাদের অভিযোগ, প্রস্তাবিত রুটটি সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ও হাসপাতাল রোডের মতো প্রধান ব্যবসা কেন্দ্রের ভেতর দিয়ে গেলে ব্যবসায়িক ক্ষতি হবে
অজিত দাস
শিলচর : শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে চারটি ব্যবসায়িক সংগঠন। তাদের অভিযোগ, প্রস্তাবিত রুটটি সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ও হাসপাতাল রোডের মতো প্রধান ব্যবসা কেন্দ্রের ভেতর দিয়ে গেলে ব্যবসায়িক ক্ষতি হবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র দিয়ে সংগঠনগুলি বিকল্প স্থানে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছে। তাদের প্রস্তাব, মূলত শহরের সড়কগুলির প্রশস্তিকরণ ও যানবাহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন করা হোক। ইতিমধ্যে এলাকায় মাপজোকের কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে শহরে জল্পনা তৈরি হয়েছে।
Promotional | North East Integration Rally



