শিলচরে কংগ্রেসের স্ক্রিনিং বৈঠক, টিকিট প্রত্যাশীদের সঙ্গে বিস্তৃত আলোচনা

< 1 - মিনিট |

সংগঠন ও জনভিত্তি যাচাইয়ে জোর, শিলচরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক

অজিত দাস

শিলচর : শিলচরে কংগ্রেসের প্রার্থী বাছাই বৈঠক।স্ক্রিনিং কমিটির সদস্য শ্রীবল্লভ প্রসাদের সঙ্গে টিকিট প্রত্যাশীদের মতবিনিময়, রিপোর্ট যাবে নয়াদিল্লিতে।রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রার্থী বাছাই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন Indian National Congress-এর এআইসিসি স্ক্রিনিং কমিটির সদস্য শ্রীবল্লভ প্রসাদ।এদিন তিনি বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য দলীয় প্রার্থীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

টিকিট প্রত্যাশীদের সাংগঠনিক দক্ষতা, জনভিত্তি, রাজনৈতিক অভিজ্ঞতা ও নির্বাচনী সক্ষমতা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্লক কংগ্রেস সভাপতিদের সঙ্গেও বৈঠক করে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

এছাড়া বিভিন্ন সামাজিক ও দলীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে জনমত সংগ্রহ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, বরাক উপত্যকা থেকে সংগৃহীত এই সমীক্ষা-সংক্রান্ত রিপোর্ট আগামী ৭ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত দলের উচ্চপর্যায়ের বৈঠকে শীর্ষ নেতৃত্বের সামনে উপস্থাপন করা হবে। এই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্তভাবে প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে বলে দলীয় কর্মকর্তারা জানিয়েছেন।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news