মেশিনের চালক সমীরন দাস ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন
অজিত দাস
শিলচর : শিলচর শরৎপল্লীর নেতাজী লেনে গভীররাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে একটি জলের পাইপ বসানোর বোরিং মেশিন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।এই ঘটনা কে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।মামলা থানায় ঘটনাটি বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতিকারী নির্মল দাসের জলের পাইপ বসানোর বোরিং মেশিন অগ্নিসংযোগ করে এতে বোরিং মেশিনটি আগুনে পুরে ছাই হয়ে যায় এদিকে ঘটনাটি সকালে প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত বোরিং মেশিনের মালিক নির্মল দাস সংবাদ মাধ্যমকে জানান, প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকায় কেনা মেশিনটি পুড়ে যাওয়ায় তিনি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ব্যক্তিগত আক্রোশ থেকেই কেউ এই নাশকতা ঘটাতে পারে বলে তাঁর ধারণা। মেশিনের চালক সমীরন দাস ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন
Promotional | North East Integration Rally



