মন্ত্রী কৈশিক রাইয়ের পতাকা উত্তোলন, ট্যাবলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শিলচর প্রজাতন্ত্র দিবস উদযাপন
অজিত দাস
শিলচর : সমগ্র রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলার শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ জানুয়ারি দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সোমবার সকালে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মূল অনুষ্ঠানে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৈশিক রাই। পতাকা উত্তোলনের পর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন প্রদর্শনীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক আয়ুস গার্গ , জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক পার্থ প্রতিম দাস ,রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ , শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি সভাপতি রূপম সাহা, ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাসসহ বিভিন্ন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Promotional | North East Integration Rally



