মৃতের নাম বিশ্ব দাস পেশায় রাজমিস্ত্রী
অজিত দাস
শিলচর :শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডের নসিবালি রোডে ভাড়া থাকা এক ব্যক্তি রবিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের নাম বিশ্ব দাস (৩৫), পেশায় রাজমিস্ত্রী। তার স্থায়ী বাড়ি শ্রীভূমি জেলার শনবিল আনন্দপুরে।
প্রায় কয়েক বছর ধরে তিনি স্ত্রী লিপি দাস ও দুই সন্তানকে নিয়ে সুরোজিৎ চৌধুরীর বাড়িতে ভাড়া থাকছিলেন। রবিবার সকাল ৮টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে পাশের ঘরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আওয়াজ শুনে বাড়ির মালিক সুরোজিৎ চৌধুরী ছুটে এসে বিশ্ব দাসকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউট পোস্টের পুলিশ ও সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে মৃতের বাবা, ভাইসহ আত্মীয়রা গ্রামে থেকে শিলচরে এসে পৌঁছান। তবে সংবাদ লেখা পর্যন্ত আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

Know More – Apply Here


