শিলচর ইটখলা এলাকায় একটি মিস্টির দোকানে চার যুবকের তান্ডবের ঘটনায় চাঞ্চল্য

< 1 - মিনিট |

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়

অজিত দাস

শিলচর : শিলচর ইটখলা এলাকায় একটি মিস্টির দোকানে চার যুবকের তান্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়। জানা গত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ঘটনা সংঘটিত হয়। দুই যুবক রাজলক্ষ্মী মিস্টির দোকানে উপস্থিত হয়ে খাবার খেতে চায়।

তাঁরা কোনো ধরনের শিষ্টাচার না মেনে দোকানদারের সঙ্গে বচসা শুরু করে। এমনকি কিছু সময়ের জন্য সেখান থেকে চলে যায় এবং আরও দুই যুবককে সঙ্গে করে মিস্টির দোকানে উপস্থিত হয়ে ভাঙচুর চালায়। যুবকরা নিজেদের এস এস পি নোমল মাহাত্তার লোক বলে পরিচয় দেয় এবং বিনা কারণে তান্ডব চালায়।

এতে দোকানের মালিক ও কর্মীরা প্রতিবাদ জানিয়ে পুলিশকে খবর দেন। কিছু সময় পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে চার যুবককে আটক করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা সম্পর্কে জোরদার তদন্তের দাবি জানিয়েছেন ভূক্তভোগী দোকানের মালিক।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news