কোনো সুহৃদয় ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন, ৯৮৬৪২৮১৫৩৮ নম্বরে যোগাযোগ করলে চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলে বিনম্র অনুরোধ জানান
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল চারটায় শিলচর ন্যাশনাল হাইওয়ের কানুরাম লেনের বাসিন্দা প্রয়াত ননী গোপাল রায়ের স্ত্রী উষা রায়(৬৩) নিজ বাসা থেকে শিবাজী নগরের বাসিন্দা লক্ষ্মী দাসের বাড়িতে যাওয়ার নাম করে এখন পর্যন্ত নিজ বাড়িতে ফিরেন নাই। উনার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি,গায়ের রং শ্যাম বর্ণ,পরনে ছিল আকাশের রঙ্গের শাড়ী ও হাতে একটি ব্যাগ ছিল।
উষা রায় বিগত আনুমানিক ৩০ থেকে ৩৫ বৎসর অবধি একনাগাড়ে নিউ শিলচর এলাকায় দৈনিক পত্রিকা বিক্রির কাজে রত ছিলেন ও তাই উনাকে পেপার মাসী নামে সবার কাছে পরিচিত এবং উনার পুত্র গৌতম রায়ও পেশায় দৈনিক পেপার বিক্রেতা।পুত্র গৌতম রায় শিলচরের বিভিন্ন জায়গা সহ আত্মীয়- পরিজনের এখানে খোঁজ করে মা উষা রায়কে না পাওয়াতে গত ২৫ সেপ্টেম্বর শিলচর রাঙ্গিরখাড়ি থানায় এক নিখোঁজনামা দাখিল করেন। সংবাদ মাধ্যমের সাহায্যে গৌতম রায় তার উষা রায়কে যদি কোনো সুহৃদয় ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন,তাহলে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় বা ৯৮৬৪২৮১৫৩৮ নম্বরে যোগাযোগ করলে চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলে বিনম্র অনুরোধ জানান।
KRC TIMES | Promotional

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


