ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন
অজিত দাস
শিলচর : শিলচর কলেজ রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংগঠিত হয়।ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন।ঘটনা কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় কলেজ রোড এলাকায় মঙ্গলবার রাতে ১১টার সময় শিলচর কলেজ রোড এলাকায় ভয়ংকর পথ দুর্ঘটনা সংগঠিত হয় ঘটনার ঘটনা কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় কলেজ রোড এলাকায় পরিস্তিতি সামাল দিতে মাঠে সিআরপিএফ বাহিনী ও বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় একটি চার চাকার বাহন দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি টুকটুক গাড়ি কে এতে টুকটুক গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর ভাবে আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে আহতরা কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা যায়। এদিকে চার চাকার বাহন ও টুকটুক গাড়িকে ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে হেফাজতে থানায় নিয়ে যায়।

Know More – Apply Here


