শিলচর জেলা কংগ্রেসে তীব্র বিদ্রোহ

< 1 - মিনিট |

একযোগে ১১ নেতার পদত্যাগ

অজিত দাস

শিলচর : শিলচর জেলা কংগ্রেসে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একযোগে পদত্যাগ করেছেন দলের ১১ জন গুরুত্বপূর্ণ পদাধিকারী। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ১ জন সহ-সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক ও ৬ জন সম্পাদক। তাঁদের অভিযোগ, সজল আচার্য যেই নতুন জেলা কমিটি গঠন করেছেন, তাতে এমন বহু নেতা জায়গা পেয়েছেন, যারা সম্প্রতি লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে প্রকাশ্যে দলবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন।

পদত্যাগী নেতাদের দাবি, যাঁরা দলীয় শৃঙ্খলা ভেঙে নির্বাচনে বিরুধী কাজ করেছেন, তাঁদেরই পুরস্কৃত করে দলে গুরুত্ব দেওয়া হয়েছে – যা কংগ্রেসের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। অন্যদিকে, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য ও সাধারণ সম্পাদক পাপন দেব জানিয়েছেন, তাঁরা এখনো কোনো পদত্যাগপত্র হাতে পাননি। তাঁদের বক্তব্য, “কংগ্রেস দল ছেড়ে অনেকেই আগেও গেছেন, এতে দলের কোনো ক্ষতি হয়নি।”

এই ঘটনার ফলে শিলচর জেলা কংগ্রেসে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন বড় প্রশ্ন, এই সংকট কাটিয়ে সংগঠন কোন পথে এগোবে l

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news