শিলচর আশ্রম রোডের সানলাইন হাসপাতাল সংলগ্ন এলাকায় গুলি চালনার ঘটনায় দুই মিজো যুবকে আটক করেছে পুলিশ
অজিত দাস
শিলচর : শিলচর থেকে পিস্তল,গুলি সহ দুই দুষ্কৃতীকারীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার শিলচরে কাছাড়ের জেষ্ঠ্য পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, শিলচর থানার অধীন ন্যাশনাল হাইওয়ে -এর বাসিন্দা অভিযোগকারী নীলোৎপাল দাস একটি এফআইআর দায়ের করেন এবং জানান যে, ৫ সেপ্টেম্বর রাত ১১টা৩০ মিনিট নাগাদ, দুই অজ্ঞাত ব্যক্তি সানলাইট হাসপাতালের কাছে আশ্রম রোডে একটি এক্স-পালস বাইক নিয়ে অভিযোগকারীকে থামায় এবং একজন বন্দুক দিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে তার ডান হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে।
তিনি পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে, তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি জাতীয় সড়ক, পুলিশ আউট-পোস্টে পুলিশকে ঘটনাটি জানান এবং তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে পুলিশ। তিনি জানান, পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময়, পুলিশ দল ঘটনার সাথে সরাসরি জড়িত দুইজন প্রধান অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় -। তারা হলো ডেভিড মার (২২ বছর ) ও ক্রিস্টোফার ভানলালপেকা (২২ বছর ) ।
তারা উভয়েই আইজল মিজোরাম এর বাসিন্দা। তল্লাশির সময়, পুলিশ একটি অস্ট্রিয়ান তৈরি গ্লক এয়ার গান কালো রঙের পিস্তল, ৬ রাউন্ড গুলি সহ ম্যাগাজিন, একটি অ্যাপল আইফোন, একটি CO2 গ্যাস সেল, ১৬ রাউন্ড গুলি, একটি সাদা রঙের অ্যাপল চার্জার, একটি অ্যালপাইনস্টার কালো রঙের রাইডার ব্যাগ, মোট ২০০০০ টাকা নগদ, একটি হিরো এক্সপালস এম/সাইকেল উদ্ধার করে। এসব সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। এই বিষয়ে, শিলচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি।
Promotional | North East Integration Rally



