হাজারো কণ্ঠে একযোগে পরিবেশিত হলো ভারতরত্ন প্রয়াত শিল্পী ড. ভূপেন হাজরিকার অমর সংগীত “মানুষ মানুষের জন্যে”
অজিত দাস
শিলচর : শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আজ এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলো শহরবাসী। হাজারো কণ্ঠে একযোগে পরিবেশিত হলো ভারতরত্ন প্রয়াত শিল্পী ড. ভূপেন হাজরিকার অমর সংগীত “মানুষ মানুষের জন্যে”। প্রায় দশ হাজারেরও বেশি স্কুল ছাত্রছাত্রী, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহাসহ প্রশাসনিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভূপেন হাজরিকার চিরন্তন মানবতাবাদী সুরে আজ প্রতিধ্বনিত হলো বার্তা— “মানুষে মানুষে ভালোবাসার বন্ধনেই গড়ে ওঠে সত্যিকারের সমাজ।”
Promotional | North East Integration Rally



