শিলচর বিলপারে ৪.৮০ কোটি টাকার আরসিসি ড্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জল নিষ্কাশনে মিলবে স্থায়ী সমাধান

< 1 - মিনিট |

বরাকের উন্নয়নে বিজেপি সরকারের জোর, কাছাড়ে বন্যা মোকাবিলায় ৩০০ কোটি টাকার বরাদ্দের ঘোষণা পীযুষ হাজারিকার

অজিত দাস

শিলচর : শিলচর বিলপারে ৪কোটি ৮০লক্ষ টাকার প্রকল্পের আরসিসি ড্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ শিলান্যাস করেন আসাম সরকারের মন্ত্রী পীযুষ হাজারীকা।মঙ্গলবার শিলচর বিলপার রাধামাধব আখড়ার সম্মুখে ৪কোটি ৮০লক্ষ টাকার প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে জল নিষ্কাশনের সমাধানের লক্ষে আরসিসি ড্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ শিলান্যাস করেন আসাম সরকারের মন্ত্রী পীযুষ হাজারীকা।

আরসিসি ড্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আসাম সরকারের মন্ত্রী পীযুষ হাজারীকা এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন।
এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী কৈশিক রাই, বিধায়ক দীপায়ন চক্রবর্তী,সাংসদ পরিমল শুক্ল বৈদ্য, জেলাশাসক মৃদুল যাদব, বিজেপি জেলা সভাপতি রুপম সাহা, বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন বিজেপি সরকারের আমলে রাস্তাঘাট পানীয় জল,জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নতমান করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

কংগ্রেস সরকারের আমলে ছিল না ভালো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল বলে জানান মন্ত্রী পীযুষ হাজারীকা,বরাক উপত্যকা ও শিলচর সমষ্টির উন্নয়নের জন্য বিজেপি সরকার বিভিন্ন প্রকল্প হাতে নেবে এদিকে মন্ত্রী বলেন আগামীদিনে কাছাড় জেলার বন্যা পরিস্থিতির জন্য তিনশো কোটি টাকা বারাদ্দ করা হবে বলে জানান মন্ত্রী পীযুষ হাজারীকা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news