শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফের চাঞ্চল্যকর ঘটনা
অজিত দাস
শিলচর : শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফের চাঞ্চল্যকর ঘটনা। এক্স-রে বিভাগে কর্মরত দু’জনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন এক মহিলা।
মামলাকারী ফুলনেহার বেগম বড়ভূঁইয়ার অভিযোগ তিনি তার ভাশুরপুত্র,১৪ বছরের আজমিরকে নিয়ে হাতের এক্স-রে করাতে এক্স-রে রুমে যান। সঙ্গে থাকা ছোট একটি ব্যাগে ১০ হাজার টাকা ছিল। সেই সময় রুমে কর্তব্যরত ছিলেন নির্মল নামে এক পুরুষ কর্মী ও এক মহিলা কর্মী। হঠাৎ করেই ব্যাগসহ টাকা উধাও হয়ে যায়।
তিনি দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত ঐ দুই কর্মী ছাড়া অন্য কাউকে সন্দেহ করার সুযোগ নেই। তাই নির্মল ও মহিলা কর্মীকে অভিযুক্ত করে শিলচরের ঘুংঘুর পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করেছেন তিনি। ফুলনেহার বেগম বড়ভূঁইয়া প্রশাসনের কাছে দাবি করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে চুরি যাওয়া টাকা উদ্ধারের পাশাপাশি উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।
Promotional | Subscribe KRC TIMES e-copy



