শিলচর রামনগর বাইপাসের সম্মুখে সিমেন্ট বুজাই লরী দুর্ঘটনার কবলে পড়লো

< 1 - মিনিট |

লরি ড্রাইভারের অভিযোগ রাস্তায় জমা জল এবং উন্নতমানের ডিভাইডার না থাকায় এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: শিলচর রামনগর বাইপাসের সম্মুখে সিমেন্ট বুজাই লরী দুর্ঘটনার কবলে পড়লো। এই দুর্ঘটনার বিষয়ে লরি ড্রাইভার জানিয়েছেন শনিবার রাত ১২ টা নাগাদ শিলচর কালাইন সড়কের ডালমিয়া সিমেন্ট কোম্পানি থেকে সিমেন্ট বুঝাই লরি নিয়ে পানি সাগরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিলচর রামনগর আই এস বি টি পয়েন্টে আসার পর হঠাৎ দেখতে পান রাস্তায় জমা জল রয়েছে এই জমা জল থেকে বাঁচতে গিয়ে তিনি একটি ডিভাইডারে ধাক্কা মারেন এতে তার গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন বৃষ্টির জমা জ্বলে এই ডিভাইডার টি রাতের অন্ধকারে তিনি দেখতে পাননি, কারণ এই ডিভাইডারে উন্নত মানের কোন রেডিয়াম লাগানো ছিল না যার দরুন দূর থেকে এই ডিভাইডার দেখা অসম্ভব। কিন্তু পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তার এই কথা মানতে নারাজ তারা জানিয়েছেন তার বুলের ধরুন এই দুর্ঘটনাটি ঘটেছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news