শিলচর শহরের বিভিন্ন ঈদ্গা সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহতে শান্তি পূর্ণ ভাবে ঈদের নামাজ আদা

< 1 - মিনিট |

ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে বরাক উপত্যকার শিলচর শহরের বিভিন্ন ঈদ্গা সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহতে শান্তি পূর্ণ ভাবে ঈদের নামাজ আদা করা হয় ।

“ঈদুল আজাহা” এই দিনে যাতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে এদিকে প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শনিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ,শিলচর ঐতিহ্যবাহী টিকরবস্তী ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহ্তে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা জমায়েত হয়ে ঈদের দু’রাকাত নামাজ আদায় করেন।সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণ ভাবে ঈদুল আজাহা পালন করা হয়।

শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ের জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মালম্বী লোকদের কে নিয়ে সম্পূর্ন ভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ পাড়ান হজরত মাওলান আব্দুল ওয়াহিদ সাহেব । নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব।পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news