শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রোড পর্যন্ত রাস্তার বেহাল দশা

< 1 - মিনিট |

জনপ্রতিনিধিরা রাস্তার বেহাল অবস্থা দেখে ও নেই কোন বিহিত প্রদক্ষেপ নিতে দেখা যায় নি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল, রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত, প্রাণের ঝুঁকি নিয়ে দিয়ে প্রত্যেকদিন চলাচল করতে হয় যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের l বিগত কয়েকদিন আগে রাস্তাটি কিছুটা সংস্কার হয়েছিল কিন্তু দেখা যায় সংস্কার হওয়ার কিছুদিনের মধ্যে রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হয়েছে l

অল্প বৃষ্টিতেই গর্তের মধ্যে জল জমে যায় যার কারনে অনেক সময় টুকটুক,অটো গাড়ি গর্তে পরে উল্টে যায় l এর কারণে অনেক যাত্রী আহত হয়েছেন কিন্তু দেখার বিষয় হলো কাজ করার কিছু দিন হওয়ার পর কি ভাবে রাস্তা ভেঙ্গে যাচ্ছে এবং রাস্তার মধ্যে বিশাল আকারে গর্তে পরিণত এটা দেখে বুঝা যাচ্ছে রাস্তার কাজ অতি নিম্ন মানের করা হয়েছে l

সরকার একদিকে বলছে শহরের উন্নয়ন হচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শিলচর শহরের রাস্তাঘাটের বেহাল দশায় পরিণত হচ্ছে l জনপ্রতিনিধিরা রাস্তার বেহাল অবস্থা দেখে ও নেই কোন বিহিত প্রদক্ষেপ নিতে দেখা যায় নি l এদিকে রোগী নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার সময় রোগী রাস্তাতেই মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান গাড়ি চালক ও স্থানীয় জনগনেরা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news