সাতসকালে দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ বেলোনো কার

< 1 - মিনিট |

অপ্রাপ্তবয়স্ক চালকের জন্যই এমনই দুর্ঘটনা ঘটছে বলে দাবি

অজিত দাস

কাঠিগড়া : শুক্রবার সাতসকালে কাছাড় জেলার কাঠিগড়া চৌরঙ্গী-ত্রিনখাল সংযোগী পূর্ত সড়কের ব্যস্ততম করইকান্দি চৌমাথায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে, এতে দুর্ঘটনাগ্রস্ত বেলোনো গাড়ি ও একটি দোকানের ক্ষয়ক্ষতি হলেও বরাতজুরে প্রাণরক্ষা হয় অপ্রাপ্তবয়স্ক চালকের ।আশঙ্কা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, একটি বেলোনো গাড়ি চৌরঙ্গী থেকে ত্রিনখাল অভিমুখে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে, সে সময়ে দোকানের ভিতরে কেউ না থাকায় বরাতজোরে প্রাণরক্ষা হয় গাড়ির চালক সহ দোকান মালিক । পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যায় ।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news