৭০ থেকে ৮০ টন শত শত ওভারলোডেড লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : বরাক উপত্যকার মানুষের জন্য এক গভীর উদ্বেগজনক খবর। সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যে এবার সরাসরি বলি হল ভাঙ্গারপারের হারাং নদীর উপরের সেতু। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে ৪০ টনের উপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল, সেখানে প্রতিরাতে গাড়ি প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ৭০ থেকে ৮০ টন শত শত ওভারলোডেড লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে।
শেষপর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল, তাই ঘটল গতকাল মধ্যরাত্রে। দুটি ওভারলোডেড লরি একসাথে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর-কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি। দুর্ঘটনার জেরে পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্মা l


Promotional | Subscribe KRC TIMES e-copy



