শিশুটি খেলাধূলা করতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু ঘটে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সোনাই : সোনাইর কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু। সোনাইর কাপ্তানপুর জিপির কাপ্তানপুর ১৩খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে আজ দুপুর আনুমানিক ১২টা নাগাদ জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বেলা দেড় ঘটিকার সময় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখরহাওরের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন।
জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়ভুইয়ার ছেলে বছর ৬ এর জাবির হুসেন বড়ভুইয়া। এঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষীপুর থানার এস আই মনিষা দাস সদলবলে ঘটনাস্থলে পৌঁছেন এবং জেলা মেজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন।
পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর-কাজিডহর জিলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর। জানা গিয়েছে, শিশুটি খেলাধূলা করতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু ঘটে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



