অল ইন্ডিয়া ইন্ডিপেনডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ আন্ডার-১২ বিভাগের -৪০ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক
অজিত দাস
শিলচর : নতুন দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্ডিপেনডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ আন্ডার-১২ বিভাগের -৪০ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক জিতে নিল শিলচরের ছাত্রি সাদিয়া আক্তার লস্কর। মরকজ পাবলিক স্কুলের ছাত্রী সাদিয়া টানা চারটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হরিয়ানা, পাঞ্জাব, সিকিম ও পশ্চিমবঙ্গের প্রতিযোগীদের হারিয়ে শীর্ষে পৌঁছায়।সাহা নওয়াজের ফ্লাইংফিট ক্যারাটে একাডেমি–এর ব্যানারে বরাকের বিভিন্ন স্কুল থেকে মোট ২০ জন প্রতিযোগী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও সাদিয়া সবার মধ্যে সেরা প্রমাণিত হয়।
সাফল্যের পর সোমবার মরকজ পাবলিক স্কুলে সাদিয়াকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন শুধু সাদিয়া নয়, তার কোচ ও অভিভাবকদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মজিবুর রহমান চৌধুরী, সহ-পরিচালক মহিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ শফিক উদ্দিন, সহ-অধ্যক্ষ নৌশিন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য সিপন মজুমদারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
স্কুল কর্তৃপক্ষ বলেন প্রতন্ত এলাকার মেয়ে হয়েও সাদিয়া আজকের এই কৃতিত্বে পুরো বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে। তার এই অর্জন অন্য ছাত্রছাত্রীদের জন্যও অনুপ্রেরণা।”কোচ সাহা নওয়াজ জানান সাদিয়ার নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলই তাকে এই স্বর্ণপদক এনে দিয়েছে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে সে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের হয়ে পদক জিতবে।
Promotional | North East Integration Rally


