সমর্থকদের নিয়ে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিট প্রত্যাশীদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূঁইয়া, যিনি স্থানীয়দের কাছে ‘কুটি ভাই’ নামে পরিচিত। সোমবার রাতে শিলচর রামনগরে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের টিকিটের জন্য নিজের দাবির কথা জানান। সভায় ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সালিক আহমেদ বড়ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরেন, যার মধ্যে পরিকাঠামোগত দুর্বলতা, পানীয় জলের সংকট, নিকাশী ব্যবস্থা ।বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বড়ভূঁইয়া বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসাই আমার মূল শক্তি। বিজেপি সরকার সর্বজনীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দল যদি আমাকে সুযোগ দেয়, আমি ১৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”
সমর্থকদের মধ্যে অনেকে শিক্ষার প্রসার ও যুব সমাজের উন্নয়নে গুরুত্ব আরোপ করে ইকবাল আহমেদ বড়ভূঁইয়াকে টিকিট প্রদানের জন্য দলের কাছে আহ্বান জানান। উল্লেখযোগ্য যে, ইতিমধ্যেই ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটের জন্য একজন আগ্রহী প্রার্থী রয়েছেন। নতুন মুখের আগমনে এই ওয়ার্ডে দলীয় টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্রতর হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্না পাল, মিজাজুর রহমান লস্কর।সামিম আহমেদ, ইনজিমাম আহমেদ। ইমদাদ হাসান, মেহেদি আহমেদ বড়ভূঁইয়া। সাকিল আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ্য।
Promotional | Subscribe KRC TIMES e-copy



