দু’দফা তদন্তে অগ্নিনির্বাপক ব্যবস্থার অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রশাসন চূড়ান্ত পদক্ষেপ নেয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : কাছাড় জেলার কাটিগড়া চৌরঙ্গীর অতি প্রাচীন মিষ্টির দোকান ‘অনিতা রেস্টুরেন্ট’কে অগ্নিনির্বাপক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে সিল করে দিল প্রশাসন। সার্কল ম্যাজিস্ট্রেট ড. রবার্ট টুলোরের নেতৃত্বে চালানো এক বিশেষ অভিযানে এই সিদ্ধান্ত কার্যকর হয়। উপস্থিত ছিলেন থানার ওসি জোসেফ ভি কেইভম, দুর্যোগ মোকাবিলা ও দমকল বিভাগের কর্মকর্তারা।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত মাটির চুলার কারণে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। আগেই একাধিকবার সতর্ক করা সত্ত্বেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। দু’দফা তদন্তে অগ্নিনির্বাপক ব্যবস্থার অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রশাসন চূড়ান্ত পদক্ষেপ নেয়।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের মতে, জনসুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ, যা ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে নিরাপত্তা ব্যবস্থায় আরও দায়িত্বশীল করে তুলবে বলে আশা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



