নরেন্দ্র মোদি সারাদেশে যেটা করতে চেয়েছেন সেটা অসমের সঠিকভাবে করে যাচ্ছেন হিমন্ত
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : নরেন্দ্র মোদির স্বপ্নকে অসমে বাস্তবায়িত করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মা একজন বিচক্ষণ ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদি সারাদেশে যেটা করতে চেয়েছেন সেটা অসমের সঠিকভাবে করে যাচ্ছেন হিমন্ত। অসমের রাজ্য সরকার যেভাবে কাজ করছে এবং যেভাবে বেকার সমস্যা দূরীকরণে কাজ করে যাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল গুলোকে আক্রমণ করে বলেন ,একটা সংসদ ভবন নির্মাণ হচ্ছে ।আর বিরোধীরা বয়কট করছে। এটা অত্যন্ত দুঃখজনক কথা। এরা কোন ধরনের উন্নয়নমূলক কাজের শরিক হতে চায় না। যার জন্য তারা সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছে। দেশের মানুষ এটা ভালোভাবে নেবেন না বলে অভিমত ব্যক্ত করেন অমিত শাহ। আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসবেন বলে দাবি করেন অমিত শাহ। এর কারণ বিরোধীরা এখন দিশাহারা হয়ে পড়েছে।


