এ বছরের থিম, “Resilient Echoes from the East”
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : একটি গতিশীল মঞ্চ, যা পূর্বাঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও উদ্ভাবনী চেতনাকে উদ্ভোব করতে অসম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় TEDx Assam University 2025 শীর্ষক আলোচনা।এ বছরের থিম, “Resilient Echoes from the East”। পূর্বের সংগ্রাম, বিজয় ও প্রজ্ঞাকে আলোকপাত হয়। শক্তিশালী গল্প বলা এবং চিন্তাভাবনামূলক আলোচনার মাধ্যমে, এই অনুষ্ঠান পূর্বাঞ্চলের অনন্য অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয় যা এক নতুন রূপান্তরমূলক চিন্তা ও উদ্ভাবনের ঢেউকে অনুপ্রাণিত করবে।
বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন ডঃ বিজেন্দর চৌহান প্রখ্যাত হিন্দি অধ্যাপক, মোটিভেশনাল স্পিকার ও UPSC সাক্ষাৎকার গ্রহণকারী,অর্ঘদীপ বরা প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক গল্পকার,ডঃ রবি কান্নান পদ্মশ্রী ও র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত, কাছাড় ক্যান্সার হাসপাতালের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কে. সচিন সিংহা, এসএম বীরত্ব পদকপ্রাপ্ত, ভারতীয় সেনাবাহিনীর অফিসার সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন আয়োজক সংস্থার চেয়ারপার্সন তথা অসাম বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপিকা সীমা পাল। দিনভর জুড়ে চলে এই অনুষ্ঠান।
Promotional | Subscribe KRC TIMES e-copy



