অসম যুব পরিষদের নির্দেশক্রমে কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবকে দল থেকে বহিস্কার করা হয়

< 1 - মিনিট |

সৌরভ দেবকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হওয়া পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে যে সব খারাপ চিত্র উঠে এসেছে,এর প্রভাবও দলে পড়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সোমবার অসম গণ পরিষদ দলের ভ্রাতৃ সংঘটন অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বড়গোয়াই ও কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা মহাশয়দের নির্দেশক্রমে কাছাড় জেলা যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেবকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হওয়া সামাজিক মাধ্যমে পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে তথ্যগত প্রমাণসহ যে সব খারাপ চিত্র উঠে এসেছে,এর প্রভাবও দলে পড়েছে।

তাই দলের সকল পর্যায়ের নির্দেশক্রমে অগপ দলের ভ্রাতৃ সংঘটন অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ থেকে সৌরভ দেবকে বহিস্কার করা হচ্ছে এবং সেই সঙ্গে কাছাড় জেলা যুব পরিষদের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং আগামীতে কয়েকদিনের মধ্যেই যুব পরিষদের কাছাড় জেলার নতুন কমিটি গঠন করা হবে বলে জানান অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হুসেন লস্কর।এদিন উনার সঙ্গে উপস্থিত ছিলেন দীপ ভট্টাচার্য্য,চিত্তরঞ্জন সিংহ, আব্দুল তাহির চৌধুরী, , আজমির লস্কর,রঘুবীর সিংহ প্রমুখেরা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news