উপযুক্ত বিচারের দাবি অসহায় আহত স্ত্রী অঞ্জনা বেগম লস্কর সহ গ্ৰামবাসীদের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সোনাই : গত শনিবার দুপুরে সোনাই রোডের আউলিয়া ফরেস্ট গেটের সামনে থাকা অসহায় অঞ্জনা বেগম লস্করের দোকানে আচমকা নেশারী স্বামী সাজন হুসেন লস্কর সহ আরো দুইজন উপস্থিত অঞ্জনা বেগমকে মারধর শুরু করে দেয়,তাঁর দুই হাত ধরে দুই জন ও মদ্যপ অবস্থায় থাকা সাজন হুসেন ঘুষি-কিল মারতে থাকে শেষে অঞ্জনা পড়া কাপড় ছিঁড়ে ফেলে দেয়,অঞ্জনা গলা টিপে ধরে।
অঞ্জনার হাল্লা শুনে আশ-পাশের মানুষ দোকানে ছুটে আসে ও সাজন সহ তার সঙ্গে থাকা দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর অসহায় অঞ্জনা বেগম রাঙ্গিরখাড়ী থানায় নেশারী স্বামী সাজন হুসেন লস্করের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, কিন্তু রাঙ্গিরখাড়ী থানা আজ অবধি সাজন হুসেন লস্করকে ধরতে পারেন নাই।
অঞ্জনা বেগম জানান,গত ১৫ বছর পূর্বে বাগপুরের সাজন হুসেন লস্করের সঙ্গে উনার সামাজিকভাবে বিবাহ হয়, কিন্তু পাঁচ বছরের পর সাজন প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতো,বিষয়টি নিয়ে গ্ৰামবাসীকে বিচার দেওয়া হলে উনারা একাধিক বার বিচার করে মীমাংসা করে দেন, কিন্তু সাজন হুসেন লস্কর আর অত্যাচার বন্ধ করে নাই এবং সে নেশায় যুক্ত হয়ে যায় ও একাধিকবার তাকে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।পরবর্তী সময়ে অসহায় অবস্থায় অঞ্জনা বেগম আউলিয়া ফরেস্ট গেটের সামনে উনার মা হাসান ভানুর বাসায় আসেন স্বামী সাজন হুসেন লস্করকে তালাক দিয়ে।
অঞ্জনা বেগম মায়ের বাসায় দুই সন্তানকে নিয়ে মানুষের বাসায় কাজ করে ও কয়েক পূর্বে একটি ছোট ভাড়াটে দোকান নিয়ে চা ও ভাতের হোটেল খুলেন, কিন্তু অদৃষ্টের পরিহাস সেখানেও নেশারী স্বামী সাজন হুসেন লস্কর প্রায় সময় এসে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং গত শনিবারও তেমনি ঘটনা ঘটে এবং ক্যাশবাস্কে থাকা নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অঞ্জনা বেগম লস্করের উপর সাজন হুসেন লস্করের অত্যাচারের বিষয়টি নিয়ে গ্ৰামবাসীরা ক্ষুব্ধ উনারা মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাহায্যে জেলার পুলিশ প্রশাসনের কাছে আক্রমনকারী নেশারী সাজন হুসেন লস্কর সহ ভাই সালমান হুসেন লস্করদেরকে অতিঃস্বত্বর পাকড়াও করে উপযুক্ত আইনী শাস্তির দাবি জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবুল হুসেন লস্কর ও খাইরুল হোসেন লস্কর প্রমুখেরা।

Know More – Apply Here


