অ্যাসিড হামলার হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ

< 1 - মিনিট |

মূল অভিযুক্ত গ্রেফতার

অজিত দাস

শিলচর : অ্যাসিড হামলার হুমকি দিয়ে এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত রাহুল বিশ্বাস। কাছাড় জেলার ছোটদুধপাতিল গ্রামে সংঘটিত এই চাঞ্চল্যকর ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।

এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান, অভিযুক্ত রাহুল বিশ্বাসকে পকসো আইন-এর আওতায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু রয়েছে, যার মধ্যে ধর্ষণের গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত।

অতিরিক্ত পুলিশ অধীক্ষক জানান, অভিযুক্ত এতদিন গোয়ায় আত্মগোপন করে ছিল। গোয়া পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত নির্যাতিতার ছবি ও ভিডিও রেকর্ড করেছিল। শুধু তাই নয়, এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সেগুলি ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। লাগাতার মানসিক নির্যাতনের ফলে নির্যাতিতা এক সময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে পুলিশ।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news