আইজলে অমিজোদের দোকান বন্ধ করলো ওয়াইএমএ

< 1 - মিনিট |

শিলচরে ফোরামের পদক্ষেপ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : মিজোরাম থেকে ফের বাঙালি তথা অমিজোদের উৎখাত করার গভীর চক্রান্ত শুরু হয়েছে ।”ফোরাম ফর দ্য প্রটেকশন অব নন- মিজোস” এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইজল শহরে একের পর এক দোকান বলপূর্বক বন্ধ করা হচ্ছে। অমিজোদের দোকান বন্ধ করার ‘নোটিশ ‘ জারি করেছে ওয়াইএমএ । পাশাপাশি বাইক মিছিল করে আতঙ্কের আবহ তৈরি করা হচ্ছে । এই কঠিন পরিস্থিতিতে অত্যন্ত বিপন্ন বোধ করছেন অমিজো ব্যবসায়ীরা ।

মিজোরামে উদ্ভুত ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে ফোরামের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে বুধবার বিকেল আয়োজিত এক সভায় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে । ফোরামের মুখ্য সংযোজক শংকর দে জানিয়েছেন , অমিজো ব্যবসায়ীদের সংকট নিরসনে আগেকার মতো ফোরাম শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে। প্রথমে প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী ও মিজোরামের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে ফোরাম পথে নামবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *