আরও তিনটি স্টেশনে আগরতলা-শিলচর-আগরতলা এক্সপ্রেসের স্টপেজ
কে আর সি টাইমস ডেস্ক
মালিগাঁও : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ৫ জুন থেকে ৪ আগস্ট, ২০২৩ পর্যন্ত সাপ্তাহিক আগরতলা-সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল ট্রেনটির পরিষেবার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি বিদ্যমান স্টপেজ, সময়সূচি ও সংশোধিত গঠনের সাথে চলাচল করবে।
০৭০৩০ নং (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশালের পরিষেবা ৫ জুন থেকে ৩১ জুলাই, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ট্রেনটি প্রত্যেক সোমবার ১৬.৩৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার ০৩.০০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা- সেকেন্দ্রাবাদ) স্পেশালের পরিষেবা ৯ জুন থেকে ৪ আগস্ট, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ট্রেনটি প্রত্যেক শুক্রবার ০৬.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে রবিবার ১৬.১৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে।
এছাড়াও, স্থানীয় জনগণের চাহিদা পূরণের জন্য ২০-০৫-২০২৩ তারিখ থেকে ট্রেন নং. ১৫৬৬৩/১৫৬৬৪ (আগরতলা-শিলচর-আগরতলা) এক্সপ্রেসের স্টপেজ যোগেন্দ্রনগর, জিরাণীয়া ও মনু স্টেশনে দেওয়া হবে। নতুন স্টপেজ সহ প্রথম পরিষেবাটি গতকাল জিরাণীয়া স্টেশন থেকে স্থানীয় যাত্রী এবং রেল আধিকারিকদের উপস্থিতিতে ত্রিপুরা সরকারের পরিবহণ ও পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী দ্বারা শুভসূচনা করা হয়।
সেই অনুযায়ী, ট্রেন নং. ১৫৬৬৩ (আগরতলা-শিলচর) এক্সপ্রেস ট্রেনটি যোগেন্দ্রনগরে ১১.১০ ঘণ্টায়, জিরাণীয়া স্টেশনে ১১.২৬ ঘণ্টায় এবং মনুতে ১২.৫৯ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১৫৬৬৪ (শিলচর-আগরতলা) এক্সপ্রেস ট্রেনটি মনুতে ১৩.৫৯ ঘণ্টায়, জিরাণীয়ায় ১৫.৩০ ঘণ্টায় এবং যোগেন্দ্রনগরে ১৫.৪৭ ঘণ্টায় পৌঁছবে। প্রতিটি স্টেশনে এক মিনিট করে
স্টপেজ থাকবে।
এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।


