আজ থেকে আসামে চালু হলো নতুন শিক্ষানীতি

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন নতুন শিক্ষানীতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি করবে এবং দেশকে সঠিক বিষয় নিয়ে যাবে

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : আজ থেকে অসমে চালু হল নতুন শিক্ষানীতি। থানাপাড়া প্রশাসনিক ভবনে এই নতুন শিক্ষানীতি চালু উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অসমে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন নতুন শিক্ষানীতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি করবে এবং দেশকে সঠিক বিষয় নিয়ে যাবে।

এছাড়া নতুন শিক্ষানীতি তে মাতৃভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি নতুন শিক্ষা নীতিকে একটি বিপ্লবী পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। এবং শিক্ষার ক্ষেত্রে দেশীয় সংস্কৃতির সংমিশ্রণ ঘটানো হয়েছে যা স্বদেসিকতাকে জাগ্রত করবে বলে তিনি মনে করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *