আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতাবাবার আবির্ভাব

< 1 - মিনিট |

গাছের পাতা খেলে সব রোগ নিরাময় হয়

অজিত দাস

শ্রীভূমি : আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতাবাবার আবির্ভাব। গাছের পাতা খেলে সব রোগ নিরাময় হয়। এটা শুনতে অবাক লাগলেও, এই বিশেষ পাতাটি নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার লোক। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের প্রত্যন্ত এলাকা গড়েরবন্ধে আবির্ভাব হয়েছে পাতা বাবার। পাতা বাবার নাম সত্যবাবু সিনহা। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মী।

জানা মতে সত্যবাবু সিনহা এই পাতাটি স্বপ্নে লাভ করেছেন। স্বপ্নে লাভের পর প্রথমে তিনি তার স্ত্রীকে এই পাতা খাইয়েছিলেন। এরপর তার আত্মীয় স্বজনরাও এই বিশেষ পাতাটি খেয়ে বিভিন্ন রোগ থেকে মুক্তি পান। আর এই খবর ছড়িয়ে পড়লে গত প্রায় এক মাস থেকে পাতা বাবার ঘরে এই বিশেষ পাতা নিতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।

কিন্ত পাতাবাবা পাতাটি বিনা মূল্যে বিতরণ করে যাচ্ছেন। এবং উনার এই পাতা খেলে মা দূর্গার কৃপায় সব রোগ নিরাময় হবে। বাবার দাবি তিন দিন তিনটি পাতা খেলে সব রোগের সমাধান হবে। বর্তমানে এই পাতা নিতে শুধু শ্রীভূমি নয় দূরদূরান্ত থেকে পুরুষ মহিলারা উপস্থিত হচ্ছেন বাবার বাড়িতে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাতা নিচ্ছেন লোকজন।

পাতাবাবার বাড়িতে দিনরাত লোকে লোকারন্য। এত লোকের সমাগম দেখে স্থানীয় পঞ্চায়েত একটি পরিচালন কমিটি গঠন করে দিয়েছে। এবং দূরদূরান্ত থেকে আসা মানুষের জন্য শৌচাগার সহ মানুষ নিয়ন্ত্রণের জন্য সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news