বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তারা
অজিত দাস
আমড়াঘাট : ধলাই আমড়াঘাট মোহনখালের মিলন মিয়া লস্করের উপর ২ লাখ ১৩ হাজার টাকার বিল আসায় হতভঙ্গ হয়ে পড়েন তিনি। জানা গেছে ১৭ নভেম্বর বাড়ির একটি গাছ কাটার সময় গাছের একটি ডাল পড়ে গিয়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে। এই খুটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিভাগ দরিদ্র এই লোকের উপরে ২ লাখ ১৩ হাজার টাকার একটি বিল ধরিয়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগ, বলে জানান দরিদ্র লোক মিলন মিয়া লস্কর।
শুক্রবার এলাকার জনগণ একত্রিত হয়ে জানান, বাড়ির গাছ কাঁটার সময় একটু খুঁটি ভেঙে পড়লে বিদ্যুৎ বিপুল পরিমাণের বিল ধরিয়ে দেওয়া হয়েছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতি পূরণের পরিমান কি এতো মোটা অংকের টাকা। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম লস্কর, সাইদুল ইসলাম বড়ভূঁইয়া, আবুল হোসেন লস্কর, আব্দুল জলিল লস্কর প্রমূখ।
Promotional | North East Integration Rally



