আগামী ৬মাসের মাথায় রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হবে,
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : সৌরাষ্ট্র মন্ত্রী অমিত সাহের আসাম সফরের দিনই বিজেপি নির্বাচনী প্রচার শুরু করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার শিলচরে আয়োজিত এক জনসভায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৬মাসের মাথায় রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হবে,ফলে দলের নেতা-মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন সেখানেই নির্বাচনের কথাই মাথায় রেখেছেন তাঁরা।
আগামী কিছুদিনের মধ্যেই দলের মেনিফেস্টো কমিটি ও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ইত্যাদি বেরিয়ে আসবে। দলের টিকিট পাওয়া না পাওয়া সেটা দিল্লির শীর্ষ নেতারা নিশ্চিত করবেন। তবে যে বিধায়করা ভালো কাজ করেছেন তাঁদের উৎসাহ যোগানো উনার দায়িত্ব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Promotional | North East Integration Rally



