আসাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাউন্সিল সোমবার শিলচরে ইঞ্জিনিয়ার ডে পালন করে

< 1 - মিনিট |

প্রথিতযশা ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরিয়ার ৫৮ তম জন্মদিন পালন হিসেবে এদিনের অনুষ্ঠান হয়

অজিত দাস

শিলচর : আসাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাউন্সিল সোমবার শিলচরে ঘটা করে ইঞ্জিনিয়ার ডে (প্রকৌশলী দিবস) পালন করে। প্রথিতযশা ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরিয়ার ৫৮ তম জন্মদিন পালন হিসেবে এদিনের অনুষ্ঠান হয় শিলচর মেডিকেল সংলগ্ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে।

এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক তপোধীর আচার্য। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার স্বপন কুমার ভট্টাচার্য, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিক এর প্রাক্তন অধ্যক্ষ মনসুর হিলাল মজুমদার।

এছাড়া আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডঃ হিমাংশু আচার্য, সম্পাদক প্যায়ারে লাল গোয়ালা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুশান্ত দেব এবং ইঞ্জিনিয়ার সন্দীপন আচার্য। প্রকৌশলী দিবস হল প্রকৌশলীদের দক্ষতা এবং সমাজে তাদের অবদান উদযাপন করার একটি দিন। এটি প্রতি বছর ১৫ সেপ্টেম্বর ভারতে পালিত হয় মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরিয়ার জন্মের স্মরণে।

মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরিয়ার হচ্ছেন একজন বিখ্যাত প্রকৌশলী এবং রাষ্ট্রনায়ক যাকে ” আধুনিক ভারতের জনক ” হিসাবে বিবেচনা করা হয়।ইঞ্জিনিয়ার দিবস ২০২৫ এর প্রতিপাদ্য বিষয় হল উদ্ভাবন, স্থায়িত্ব এবং ডিজিটাল রূপান্তর , যা আজকের শিক্ষার্থীদের মুখোমুখি চ্যালেঞ্জ এবং সুযোগগুলিকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা নিজ বক্তব্যে ওই দিনটির গুরুত্ব সম্পর্কে অবহিত করার পাশাপাশি জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news