ইলেকট্রিক অটো কিনে সর্বনাশ! ইউনিক অটোমোবাইলস ও ইউনিয়ন ব্যাঙ্কের চক্রে ৪০ চালকের সঙ্গে প্রতারণা

< 1 - মিনিট |

সরকারি ভর্তুকির লোভ দেখিয়ে ৮৫ হাজার টাকা আদায়, ব্যাঙ্কে জমা মাত্র ২৩ হাজার, শিলচর সদর থানায় মামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ইলেকট্রিক অটো কেনার আশায় সবুজ স্বপ্ন দেখে যে ৪০ জন চালক শিলচরে ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক অটোমোবাইলস-এর দ্বারস্থ হয়েছিলেন, আজ তাদের সেই স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ। সরকারের প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টিরপ্রকল্পের নাম ব্যবহার করে তাদের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছে, তা শুধু আর্থিক নয়, আত্মবিশ্বাস ও সম্মানেরও চরম অপমান।

এই দুর্নীতির মূল চক্রে রয়েছেন শিলচরের সোনাই রোডে অবস্থিত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা ব্যবস্থাপক এবং আউলিয়া বাজারের শোরুম ইউনিক অটোমোবাইলস, এর কর্ণধার মুস্তাক আলম লস্কর, যার প্রতিষ্ঠান আতুল গ্রীন প্রাইভেট লিমিটেড মূলত এই ইলেকট্রিক অটো সরবরাহ করত।

ব্যাংক কর্তৃপক্ষ চালকদের আশ্বস্ত করেন, সরকারি প্রকল্পের অধীনে ইলেকট্রিক অটো কেনা হলে ভর্তুকি মিলবে। সেই আশ্বাসে চালকেরা ৮৫ হাজার টাকা করে শোরুমে জমা দেন। কিন্তু কেলেঙ্কারি শুরু হয় তখনই যখন ২-৩ মাস পর হঠাৎ ব্যাংক থেকে চুক্তিপত্রে সই করাতে ডাকা হয় এবং সেখানে উল্লেখ থাকে মাত্র ২৩ হাজার টাকার হিসাব।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news