ঈদকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে শুক্রবার কাছাড় জেলা পুলিশের তরফে শিলচরে রোড মার্চ আয়োজিত করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : প্রতি বছরের ন্যায় এবারও জেলাজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজাহা। ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসবকে ঘিরে কাছাড় জেলায় প্রস্তুতি সম্পন্ন।ঈদকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে শুক্রবার কাছাড় জেলা পুলিশের তরফে শিলচরে রোড মার্চ আয়োজিত করা হয়।
পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর এদিনের রোড মার্চ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পবিত্র ঈদুল অজাহা উপলক্ষে জেলায় যাতে কোনধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেদিকে জেলা পুলিশ বিশেষ নজর রেখেছে বলে জানান পুলিশ সুপার নুমাল মহাত্তা ।
জেলার সিমান্ত বর্তী বিভিন্ন এলাকায়ও কাছাড় পুলিশ ও বিএসএফের জওয়ানরা দিনরাত টহলদারি করছে বলে জানান তিনি ।জেলার শান্তি সম্প্রীতি বজায় রেখে জনগণকে উৎসব মুখর পরিবেশে ঈদ পালন করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



