উত্তর-পূর্ব সংহতি র‍্যালির প্রচারে হাইলাকান্দিতে বসে আঁকো প্রতিযোগিতা

2 - মিনিট |

১৮ জানুয়ারি পরিবেশ সচেতনতা ও বিশ্ব উষ্ণায়ন থিমে আয়োজিত হবে এই অনুষ্ঠান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হাইলাকান্দি : ‘নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র‍্যালি ২০২৬’ বা উত্তর-পূর্ব সংহতি র‍্যালির প্রচার এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ বসে আঁকো প্রতিযোগিতা। আগামী ১৮ জানুয়ারি শহরের মিশন রোডে অবস্থিত গুরুস্থানম প্লে স্কুলে এই প্রতিযোগিতার আসর বসবে।

কেআরসি ফাউন্ডেশন এবং এএফ অঙ্কনশ্রী ফাইন আর্টস ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব অব হাইলাকান্দি এবং উত্তর-পূর্ব সংহতি র‍্যালি কর্তৃপক্ষ। মূলত যুব সমাজকে পরিবেশ রক্ষা ও আঞ্চলিক সংহতির বার্তায় উদ্বুদ্ধ করতেই এই সৃজনশীল প্রয়াস নেওয়া হয়েছে।

স্কুলপড়ুয়াদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতাকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘খ’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবারের প্রতিযোগিতার মূল থিম বা বিষয়বস্তু রাখা হয়েছে ‘গ্লোবাল ওয়ার্মিং’ বা বিশ্ব উষ্ণায়ন। শিল্পকলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটকে নতুন প্রজন্মের ভাবনায় ফুটিয়ে তোলাই আয়োজকদের মূল উদ্দেশ্য।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ জানুয়ারি দুপুর আড়াইটা থেকে প্রতিযোগীদের নাম নথিভুক্তকরণ শুরু হবে এবং ঠিক বিকেল ৩টে থেকে প্রতিযোগিতা শুরু হবে। সৃজনশীল অভিব্যক্তির মাধ্যমে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়াই উত্তর-পূর্ব সংহতি র‍্যালি ২০২৬-এর অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো প্রবেশমূল্য বা ফি দিতে হবে না। আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক অথবা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্যের জন্য ৯৪০১৯২৯৭২২ অথবা ৮৮৭৬৭১৪০২৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news