উদারবন্দ পাণগ্ৰামের অসহায় স্ত্রীর ঘর জ্বালিয়ে স্ত্রী সহ দুইটি সন্তানকে প্রাণে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বামী শফিক উদ্দিন লস্কর

< 1 - মিনিট |

উপযুক্ত বিচারের দাবি স্ত্রী মীনারা বেগম ও তিন সন্তানের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

উদারবন্দ : উদারবন্দ পাণগ্ৰামের অসহায় স্ত্রীর ঘর জ্বালিয়ে স্ত্রী সহ দুইটি সন্তানকে প্রাণে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বামী শফিক উদ্দিন লস্কর: উপযুক্ত বিচারের দাবি স্ত্রী মীনারা বেগম ও তিন সন্তানের

গত ৪ মাস পূর্বে উদারবন্দ পাণগ্ৰামের তৃতীয় খন্ডের স্টার ইট ভাট্টার সন্নিকটে থাকা অসহায় মীনারা বেগম লস্করের ঘর স্বামী শফিক উদ্দিন লস্কর সহ আরো কয়েকজন দুষ্কৃতীরা মিলে জ্বালিয়ে দেয়, বর্তমানে মীনারা বেগম তিন সত্নানকে সঙ্গে ইটখলা ঘণিয়ালায় একটি ভাড়া বাড়িতে থাকছেন, বিষয়টি নিয়ে উদারবন্দ থানায় স্বামী শরিফ উদ্দিন লস্কর ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও উদারবন্দ পুলিশ আজও অভিযুক্তদের ধরেন নাই,অথচ শরিফ উদ্দিন ও তার সহযোগীরা খোলা আকাশের নীচে বহাল তবিয়তে ঘুরা-ফিয়া করে যাচ্ছে কিসের মদতে? এমনটাই বললেন অসহায় মীনারা বেগম ও তার মেয়ে।

মীনারা আরো বলেন,এখন শরিফ উদ্দিন জমি দখলের উদ্দেশ্যে তাঁকে ও দুই সত্নানকে হত্যা পরিকল্পনা করে যাচ্ছে ভাড়াটে গুন্ডাদের দ্বারা,এই কারনে ছেলে ও মেয়েরা ঘর থেকে বেরোতে প্রাণনাশের ভয় করছে। এমতাবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় মীনারা ও তার সত্নাননেরা কাছাড় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচারের দাবি করেন।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news