উধারবন্দের কাঁচাকান্তি মন্দির প্রতিষ্ঠার বার্ষিক উৎসব

< 1 - মিনিট |

৪৮তম এই বার্ষিক উৎসবে ভক্তদের উপস্থিতি কামনা করেছে সেবা সমিতি

অজিত দাস

শিলচর : উধারবন্দের কাঁচাকান্তি মন্দির প্রতিষ্ঠার বার্ষিক উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। শ্রী কাঁচাকান্তি সেবা সমিতির পরিচালনায় উৎসব চলবে রবিবার রাত পর্যন্ত । শনিবার সকাল নয়টায় পূজা শুরু হয়। সকাল দশটা থেকে শুরু হয় সপ্তশতি চন্ডী মহাযজ্ঞ। সন্ধ্যায় আলোকসজ্জা ও রাত ছয়টায় আরতি।

২১ ডিসেম্বর সকাল নয়টায় তিথি বিহিত পূজা আরম্ভ। কীর্তন শুরু হবে সকাল দশটা থেকে। ভোগ বেলা এগারোটায়। দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতি ও রাত সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪৮তম এই বার্ষিক উৎসবে ভক্তদের উপস্থিতি কামনা করেছে সেবা সমিতি।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news